কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইতালি : রাষ্ট্রদূত

বৈঠকে অ্যান্টেনিও আলেসান্দ্রে ও শেখ বশিরউদ্দীন। ছবি : কালবেলা
বৈঠকে অ্যান্টেনিও আলেসান্দ্রে ও শেখ বশিরউদ্দীন। ছবি : কালবেলা

ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে বলেছেন, ‘ইতালি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।

অ্যান্টেনিও আলেসান্দ্রে বলেন, ‘বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করতে আমরা আগ্রহী। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

ইতালির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ যে কোনো সময়ের থেকে ভালো। ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট থাকবে।’

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দু-দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান ও ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X