মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

খুঁজে পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালককে

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান। ছবি : কালবেলা
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান (সহকারী পরিচালক ব্যাচ–১৯) নিখোঁজ রয়েছেন। পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (০৯ নভেম্বর) অফিসে এসেছিলেন, কিন্তু দুপুরের পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকের অফিসে উপস্থিত হন এবং কিছুক্ষণ পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) টেবিলে রেখে কোথাও বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে তার সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর সায়দাবাদ এলাকায়। ওই সময় তিনি তারই ব্যাচের একজন সহকর্মীকে একটি শেষ মেসেজ পাঠান। মেসেজের ভাষা থেকে ধারণা করা হচ্ছে, তিনি ব্যক্তিগত বা আর্থিক সমস্যার কারণে মানসিকভাবে চাপে ছিলেন।

শেষ বার্তায় তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরি জোগাড় করে দেওয়ার অনুরোধ জানিয়ে লেখেন, ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’ বার্তাটির ভাষা দেখে পরিবার ও সহকর্মীদের আশঙ্কা, তিনি হয়তো আত্মগোপনে গেছেন বা কোনো অঘটনের শিকার হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। নাঈম রহমানের মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোন আছেন—এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

যদি কোনো ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ পুলিশ স্টেশন বা বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X