কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ডিজেল সরবরাহের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য ডিজেল সরবরাহের অনুরোধ ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের জ্বালানির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের ডিজেলের প্রাপ্যতা, শোধন ক্ষমতা এবং অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করা হবে। তিনি জানান, ভারত প্রতিবেশী দেশগুলোতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানির অন্যতম বড় সরবরাহকারী। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ডিজেল সরবরাহের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে এবং বিষয়টি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ২০০৭ সাল থেকে আসামের নুমালীগড় রিফাইনারি থেকে নৌপথ, রেলপথ এবং বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ব্যবহার করে বাংলাদেশে পরিশোধিত জ্বালানি সরবরাহ করছে।

জয়সওয়াল বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সঙ্গে বিক্রয়-ক্রয় চুক্তির আওতায় নিয়মিত ডিজেল রপ্তানি চলছে। তবে ভবিষ্যৎ সরবরাহের ক্ষেত্রে ভারতের নিজস্ব চাহিদা ও জ্বালানির প্রাপ্যতাও বিবেচনায় নেওয়া হবে।

এদিকে বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে অন্তত ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিপিসির এক কর্মকর্তা জানান, সোমবার বিকেল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আসামের নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল পৌঁছানো শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পাম্প করতে প্রায় ৪৫ ঘণ্টা সময় লাগতে পারে।

ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ কয়েকটি দেশ একই ধরনের জ্বালানি সরবরাহের অনুরোধ করেছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X