কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এক লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনবে সরকার

এক লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং প্রতি ব্যারেল ৭৫ দশমিক ০৬ ডলার দরে এক লাখ টন ডিজেল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া বৈঠকে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে আন্তর্জাতিক ক্রয়ের আওতায় ডিপিএম পদ্ধতিতে প্রায় ৬৮৯ দশমিক ২৯ কোটি টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির প্রস্তাবও বিবেচনা ও অনুমোদন করা হয়।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানিয়েছেন, কাজাখস্তান, দুবাই ও ওমান থেকে আরও ১৫ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল আমদানির দুটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করলেও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেনি। এর মধ্যে দুবাই থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল, কাজাখস্তান থেকে আরও ৪ লাখ টন ডিজেল ও ওমান থেকে ১ লাখ টন ডিজেল আনার প্রস্তাব ছিল।

প্রসঙ্গত,মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহনের রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি সরবরাহ সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরিভাবে তেল আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১০

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১১

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১২

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৩

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৪

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৫

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৬

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৭

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৮

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৯

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

২০
X