কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এপ্রিলের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ডলার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চলমান এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৫৮ কোটি ডলার)। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রবাসী আয়ের প্রবাহ বেশ ইতিবাচক। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল বেশ ঊর্ধ্বমুখী। ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের শেষ দিকেও ইতিবাচক ধারা বজায় ছিল। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ এবং ডলারের বিনিময় হার বাজারমুখী করায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন, যার প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

পটপটি ফুলে চোখজুড়ানো সৌন্দর্য

মদ, সিগারেট ও রড : বাজেটের পর কেমন হবে দাম?

দেশীয় অস্ত্র জমা দিলেন ৩ গ্রামের মানুষ, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

১০

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১১

রোনালদোর হতাশার রাতে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল পর্তুগাল

১২

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

১৩

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

১৪

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

১৫

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

১৬

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

১৭

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

১৮

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

১৯

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

২০
X