কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বেড়েই চলেছে কাঁচা মরিচের ঝাল, কেজি ৭০০

পুরোনো ছবি
পুরোনো ছবি

কাঁচামরিচের বাজার লাগামহীন। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। শুক্রবার (৩০ জুন) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, কেরানীগঞ্জের জিনজিরা, পুরান ঢাকার শ্যামবাজারসহ বিভিন্ন বাজারে এ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

দেশে বেশকিছু দিন ধরেই লাগামছাড়া কাঁচামরিচের বাজার। সরকার বাজার নিয়ন্ত্রণে গত ২৫ জুন কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। তবুও কমছে না মরিচের দাম। বরং বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। রাজধানীর বাজারগুলোতে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। যা ক্রয়সীমার একেবারেই বাইরে বলে দাবি ক্রেতাদের।

তারা বলেন, প্রতিবছর ঈদকে ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়ে। সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে। এরপরও কমছে না দাম। এর পেছনে অসাধু ব্যবসায়ীরা দায়ী।

রুস্তম মোল্লা নামে এক ক্রেতা জানান, বাজারে কাঁচামরিচের দাম অসম্ভব হারে বাড়ছে। কেন মরিচের এত দাম হবে? ইতোমধ্যে সরকার মরিচ আমদানির অনুমতি দিয়েছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।

অন্য এক নারী ক্রেতা জানান, মরিচ ছাড়া তরকারি রান্না করা যায় না। অন্য মসলা না থাকলেও চলে; কিন্তু মরিচ ছাড়া তরকারি স্বাদ হয় না। কিন্তু যেভাবে মরিচের দাম বাড়ছে; মরিচ কেনাই কষ্টসাধ্য হয়ে পড়ছে।

এদিকে বিক্রেতারা জানাচ্ছেন, গত বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী কাঁচামরিচের বাজার। মূলত বর্ষকাল হওয়ায় ও ঈদের কারণে সরবরাহ কম থাকায় দাম বাড়ছে কাঁচামরিচের। এ ছাড়া পাইকারিতেই কেজিতে দাম পড়ছে ৫৫০ থেকে ৬০০ টাকার ওপরে।

আলামীন নামে এক বিক্রেতা জানান, এক সপ্তাহ ধরে কোরবানির পশু আনা-নেওয়ার কাজে ট্রাকগুলো ব্যস্ত থাকায় মরিচের সরবরাহ তেমন হয়নি। পাশাপাশি এখন বৃষ্টির সময়। এ সময়ে এমনিতেই দাম বেড়ে যায় মরিচের।

আরেক বিক্রেতা রহমত উল্লাহ বলেন, পাইকারিতে কাঁচামরিচ কিনতে হচ্ছে ৫৫০ টাকার ওপরে। শ্যামবাজার থেকে ৫৫০ টাকায় ২০ কেজি মরিচ কিনে এনেছি। তবে দাম বেশি হওয়ায় ও ঈদের সময় হওয়ায় বিক্রি হচ্ছে না।

কাঁচামরিচের এই ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে এখনই লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। এতে বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়ানোর সুযোগ পায়।

আর বিক্রেতারা বলেন, সরবরাহ কম থাকার পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে করেও দাম বাড়াচ্ছে। বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম্য কমবে। এ ছাড়া ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে; দাম কমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১০

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১১

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১২

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৩

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৪

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৫

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৬

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৭

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৮

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৯

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

২০
X