কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে যাত্রীর সঙ্গে অসদাচারণ, ৩ কর্মকর্তা বরখাস্ত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : পুরোনো ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : পুরোনো ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস। যাত্রীসেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না। এরই অংশ হিসেবে বিদেশফেরত এক যাত্রীর সঙ্গে যাত্রীসেবা প্রদানকালে অসদাচারণের অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম ওই তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তিন কর্মকর্তা হলেন- মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এ ছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। কাস্টমস হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা কাস্টমস হাউস সূত্রমতে, ১৫ সেপ্টেম্বর বিদেশফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা। তারা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে কয়েকজন চকোলেট নিয়ে খাওয়া শুরু করেন। বিষয়টি দেখে এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেয়।

এরপর যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি এনবিআর কাস্টমস কমিশনারের নজরে আসে। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একইসঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে ক্লোজ করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম কালবেলাকে বলেন, যাত্রীদের সেবা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। যাত্রী হয়রানির কারণে তিন কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রবাসীরা যাতে সর্বোচ্চ সেবা পান, তা নিশ্চিত করার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X