কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

গুলশান থেকে অপহরণের আট ঘণ্টা পর বনানীতে ব্যবসায়ী উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে দিনে দুপুরে আইয়ুব খান নামে এক আবাসন ব্যবসায়ীকে অপহরণের আট ঘন্টা পর বনানী থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, ইউএস বাংলা গ্রুপের ম্যানেজার ও ভুক্তভোগীর ব্যবসায়ীক পার্টনার তানভীর সিদ্দিকী। তিনি বলেন, রাত সাড়ে ৮ টার দিকে তাকে বনানী থেকে উদ্ধার করা হয়েছে। সে এখন আমাদের কাছে আছেন।

এর আগে দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ওস মো. তৌহিদ আহম্মেদ বলেন, অপহরনের আগে ওই ব্যবসায়ীর গাড়ী চালককে কয়েকজন ব্যক্তি জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর সেই ব্যবসায়ীকে নিয়ে তারই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এরপর থেকেই ওই গাড়িটি গুলশান, বনানীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে। আমরা মো. রিপন নামে একজন সন্দেহভাজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কারা কেন তাকে অপহরণ করেছে সেটা আমরা জানতে পারিনি।

এর আগে বিকেলে আইয়ুব খানের ব্যবসায়িক অংশীদার তানজির রহমান বলেন, ব্যক্তিগত কাজে আইয়ুব খান মঙ্গলবার দুপুরে গুলশানে আসেন। কাজ শেষে ডিসিসি মার্কেটের সামনে নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি চালককে মারধোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে বনানীর দিকে রওনা হন তারা।

তানজির বলেন, বিষয়টি জানাজানির পর পরিবারের লোকজন আইয়ুব খানের মোবাইলে ফোন করলে দুর্বৃত্তরা ফোন ধরে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X