কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগেই সব ফুটপাত মেরামতের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পুরোনো ছবি
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পুরোনো ছবি

পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার প্রধান সড়কগুলোর ফুটপাত মেরামতের জন্য নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (১৯ মে) ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জনগুরুত্বপূর্ণ প্রগতি সরণি, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, রিং রোড, সাত মসজিদ রোড, মাহবুব মোর্শেদ সরণি, একে খন্দকার সড়ক, মহাখালী থেকে গুলশান-১ সড়কসহ অন্যগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ডিএনসিসির প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।

ডিএনসিসির তথ্য কর্মকর্তা ফারজানা ববি জানান, প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী কর্তৃক জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সড়কগুলোর মেরামত কার্যক্রম শুরু করা হচ্ছে এবং আসন্ন ঈদের পূর্বে মেরামত কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ফুটপাতগুলোর মেরামতের আগের ছবি ও মেরামতের পরের ছবি ব্যবহার করে প্রতিবেদন দাখিল করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X