কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:৪৪ এএম
আপডেট : ২৬ মে ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন, সমাধান দিল সেনাবাহিনী

সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় মালিক ও শ্রমিক পক্ষ। ছবি : কালবেলা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় মালিক ও শ্রমিক পক্ষ। ছবি : কালবেলা

ঈদ বোনাসের দাবিতে রাজধানীর ডেমরায় দুটি পোশাক কারখানা শ্রমিকরা আন্দোলন করেছে। রোববার (২৫ মে) সকাল থেকে জুম সোয়েটার ও আইরিন নিটওয়্যার লিমিটেডের প্রায় ১ হাজার ১০০ জন শ্রমিক এ আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার মালিকপক্ষ এবং অন্যান্য কর্মীদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ডেমরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদেরকেও কারখানার ভেতরে অবরুদ্ধ করে রাখে।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেমরা থানা পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর সহায়তা চেয়ে ১৫ ইবি (মেক) এর ক্যাম্পে যোগাযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে অধিনায়ক ১৫ ইবি (মেক) এর নেতৃত্বে ওই রাত ১০টা ৫০ মিনিটে এ-টাইপ টহল দল ঘটনাস্থলে উদ্দেশে রওনা করে। পরে অধিনায়ক ১৫ ইবি (মেক) এর নেতৃত্বে পুলিশ, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি আলোচনার মাধ্যমে মধ্যে রাতে নিষ্পত্তিকরণ চুক্তিনামার মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি করে।

চুক্তিনামায় সোয়েটার ও আইরিন নিটওয়্যার লিমিটেডেদের শ্রমিকদের বোনাস নিয়ে দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে, শ্রমিকদের ঈদ বোনাস আগামী ঈদুল আজহা থেকে পূর্বের বোনাসের সঙ্গে ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি করা হবে। এবং আগামী বছর ঈদুল ফিতরের আগে অবস্থান ও পরিস্থিতি বিবেচনায় বোনাসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

উক্ত আলোচনার উপস্থিত ছিলেন মালিকপক্ষ থেকে ডিরেক্টর মাহফুজ ইকবাল, জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান, জেনারেল ম্যানেজার (আয়রিন) আতিক। শ্রমিকপক্ষ থেকে উপস্থিত ছিলেন জুম সোয়েটার কোম্পানির সভাপতি হান্নান, ট্রেড ইউনিয়ন সেক্রেটারি সালমাসহ অন্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X