সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

সাভারের হেমায়েতপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। রোববার (০১ জুন) বিকেল ৩টা থেকে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের এ কর্মসূচি চলাকালীন বৃষ্টি উপেক্ষা করে শত শত শ্রমিক রাস্তায় অবস্থান নেন। কেউ ছাতা নিয়ে, কেউ আবার বৃষ্টিতে ভিজে আন্দোলনে অংশ নেন।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে এপ্রিল ও মে মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এর আগেও এ নিয়ে কয়েক দফা আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি।

সম্প্রতি মালিক শহীদুল্লাহকে পুলিশ হেফাজতে নেওয়া হলে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়। শর্ত এমন ছিল, রোববার এপ্রিল মাসের বেতন এবং আগামী বুধবার (০৪ জুন) মে মাসের বেতন পরিশোধ করবেন। তবে রোববার সকাল থেকেই মালিকপক্ষ কারখানায় উপস্থিত না হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষোভ শুরু করেন।

দুপুর ৩টা থেকে শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সংযোগ সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শিরাজুল ইসলাম সবুজ কালবেলাকে জানান, ‘দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় শ্রমিকরা আন্দোলনে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা ক্লান্ত হয়ে পরায় সবশেষে রাত ৮টার পর সড়ক ছেড়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১০

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১১

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১২

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৩

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৪

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৬

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৭

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৮

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৯

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

২০
X