কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের দায়িত্বে হাসান মাহমুদ ও সাইফুল ইসলাম

আবুল হাসান মাহমুদ ও সাইফুল ইসলাম সুমন। ছবি: সংগৃহীত
আবুল হাসান মাহমুদ ও সাইফুল ইসলাম সুমন। ছবি: সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৫-২০২৬ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর গুলশান লিংক রোডের নাভানা এইচআর টাওয়ারে ক্লাবের চার্টার্ড মেম্বার এবং জেনারেল সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের ম্যানেজার (সার্কুলেশন) লায়ন আবুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে এজি অটোমোবাইলস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (আফটারসেলস) লায়ন সাইফুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে আল মোদিনা ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস প্রোপ্রাইটর লায়ন এনামুল হক মাসুম নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন (প্রজেক্ট অ্যান্ড ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর) লায়ন নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বর্তমান ক্লাব সভাপতি লায়ন মিল্লাত হোসেন মিল্টন, ক্লাব সেক্রেটারি লায়ন কামাল পাটোয়ারী ও ক্লাব ট্রেজারার লায়ন মোহাম্মদ সফিকুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X