কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

মো. কাওসার আলম। ছবি : সংগৃহীত
মো. কাওসার আলম। ছবি : সংগৃহীত

ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ২০২৬ সালের জন্য নতুন অফিস বেয়ারারগণ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনস্টিটিউটের ১৯তম কাউন্সিলের প্রথম সভায় মো. কাওসার আলম এফসিএমএ আইসিএমএবি’র প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ এবং এস. এম. জাহির উদ্দিন হায়দার এফসিএমএ উভয়ে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ সেক্রেটারি এবং অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান এফসিএমএ ট্রেজারার নির্বাচিত হন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট কাওসার আলম বর্তমানে সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনতা ব্যাংক পিএলসি’র পরিচালক এবং সামাজিক উন্নয়নমূলক সংস্থা আর্ক ফাউন্ডেশনের সম্মানসূচক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি এর আগে আইসিএমএবিতে ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিএমএবি’র ফেলো সদস্য (এফসিএমএ) হওয়ার পাশাপাশি ইংল্যান্ড থেকে এসিএ (ACA), এবং এফসিএস (FCS) ও এফসিসিএ (FCCA) উপাধিধারী।

ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটওয়ারী, এফসিএমএ (FCMA) বর্তমানে রিভাজুর প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জাহির উদ্দিন হায়দার বর্তমানে হোসাফ গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম বর্তমানে সিসমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

ট্রেজারার অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X