বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির হাটে থাকবে ডিএসসিসির ভেটেরিনারি মেডিকেল টিম

কোরবানির হাটে থাকবে ডিএসসিসির ভেটেরিনারি মেডিকেল টিম

ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাটে অসুস্থ গবাদিপশুর প্রাথমিক চিকিৎসার পরামর্শ দেওয়ার লক্ষ্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে একটি দপ্তর আদেশ জারি করেছেন। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৯টি হাটের প্রতিটিতে একজন করে ভেটেরিনারি পরিদর্শকের তত্ত্বাবধানে দুজনের মেডিকেল টিম গঠন করা হয়েছে। অর্থাৎ প্রতিটি হাটে তিন সদস্যের টিম কাজ করবে।

দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ ৯টি ভেটেরিনারি মেডিকেল টিমের সার্বিক তত্ত্বাবধায়ন এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যপরিধির মধ্যে রয়েছে টিমের সদস্যরা এবং প্রতিটি হাটে স্থাপিত কন্ট্রোল রুমে তাদের অবস্থান করতে হবে। যে কোনো পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি চিকিৎসা দেবেন তারা। মূলত এ টিমকে ডিএসসিসির আওতাধীন ৯টি হাটে ঈদের আগের তিন দিন দায়িত্ব পালন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X