কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলা, পুলিশের এডিসি আহত

মো. সুমন রেজা। ছবি : সংগৃহীত
মো. সুমন রেজা। ছবি : সংগৃহীত

রাজধানীতে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তা ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান বলেন, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন। সে সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন মো. সুমন রেজা। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X