ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা দাবি, ৩ জনকে পিটুনি 

আটককৃত তিন ভুয়া ডিবি পুলিশ। ছবি : কালবেলা
আটককৃত তিন ভুয়া ডিবি পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় ৩ জনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডেমরার বাঁশের পুল এলাকার এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—মো. মাহমুদুল হাসান খান, মো. রাজিব হোসেন ও মো. মনির হোসেন। এ বিষয়ে ভুক্তভোগী সোহাগ মিয়া বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারে ৪ জনের একটি দল বাঁশেরপুল এলাকার জনৈক সোহাগ মিয়ার নিজ বাসায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলো বলে জোরপূর্বক গাড়িতে উঠানোর চেষ্টা করে এবং ১০ লক্ষ টাকা টাকা দাবি করে। এ সময়ে স্থানীয় জনতা তাদের পরিচয় জানতে চাইলে কৌশলে কয়েক জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ জনকে আটক করে পিটুনি দিয়ে থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়াকিটকি ও ওয়াকির চার্জার উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবি পরিচয়দানকারী ৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে খুব শীঘ্রই বের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X