কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় সড়কের পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) এবং ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।

পরিবারের স্বজনরা জানান, গেন্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় তারা থাকতেন। বাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা ছিল। মধ্যরাতে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে, যা থেকে আগুন লেগে যায় বাসায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে পরিবারটির তিনজন দগ্ধ হন। ভোরে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালিও পুড়ে গেছে। ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক।

এদিকে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহেব খান জানান, রাতে ওই গেন্ডারিয়া বাসায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরিবারের লোকজন প্রথমে ট্রান্সফরমারের কথা বললেও ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ট্রান্সফরমার থেকে আগুনের ঘটনা ঘটেনি। ওই বাসার চুলা থেকেই আগুনে ঘটনা ঘটেছে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X