কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস রেলে উঠেছে, ঢাকা থেকে দেরিতে ছাড়ছে ট্রেন

স্টেশন থেকে বের হচ্ছে ট্রেন। ছবি : সংগৃহীত
স্টেশন থেকে বের হচ্ছে ট্রেন। ছবি : সংগৃহীত

জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি কোচ শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টায় লাইনচ্যুত হয়। পরে দুপুর ১২টায় এই ট্রেনকে রেলে তোলা হয়। এতে একটি রেললাইন বন্ধ থাকায় ট্রেন চলাচলের গতি কমেছে। অন্য একটি রেললাইন দিয়ে ধীরে ধীরে ট্রেন ঢাকা থেকে বের হচ্ছে। এতে বেশ কিছু ট্রেন কমলাপুরে জমে গেছে। ফলে ট্রেনগুলো বিলম্বে ঢাকা ছাড়ছে।

ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, লাইনচ্যুত ট্রেন উদ্ধার হয়েছে। এখন কোনো সমস্যা হচ্ছে না। আপ লাইন (ঢাকা থেকে বের হওয়ার পথ) ক্লিয়ার আছে। তবে ২০/২৫ মিনিট আউটারে থেকে বের হতে হচ্ছে।

আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর স্টেশনের আউটার সিগনালের কাছে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে ট্রেনের প্রথম দিকের তিন নম্বর কোচের বগি লাইনের বাইরে চলে যায়।

সূত্র জানায়, ঘটনার পরপরই লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গি রেলওয়ে স্টেশনে পাঠিয়ে সেকশন ক্লিয়ার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X