কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা অভিমুখে বেসরকারি শিক্ষকরা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শিক্ষকরা যমুনার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ছবি : সংগৃহীত
শিক্ষকরা যমুনার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ছবি : সংগৃহীত

জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশে অনধিক ৫ হাজার বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে সকাল ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু হয়। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় হাজারখানেক শিক্ষক এখানে জমায়েত হন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, ২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন সরকার সারাদেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়। তখন দেশে ৩০ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সে সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছুসংখ্যক বিদ্যালয় বাদ রেখে ২৬ হাজার ১৯৩টি জাতীয়করণ করা হয়।

সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. নওশাদ আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি।

পরিষদের সমন্বয়ক মাহবুবা মালা বলেন, শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছি। আমরা অন্যের শিশুকে পাঠদান দিলেও আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১০

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১১

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১২

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৪

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৭

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৮

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৯

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

২০
X