কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবগঠিত কমিটি অনুমোদন

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের কমিটি। ছবি: কালবেলা
ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের কমিটি। ছবি: কালবেলা

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবগঠিত আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য ঘোষিত এই কমিটি ঢাকায় অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে।

১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত রহমান (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহিদ হাসান (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)।

সভাপতি রিফাত রহমান প্রতিক্রিয়ায় বলেন, আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ দায়িত্ব আমি একটি আমানত হিসেবে বিবেচনা করি। লক্ষ্মীপুর জেলার মেধাবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার আদায়ে সোচ্চার হওয়া এবং সমাজ উন্নয়নে অবদান রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, আমি বিশ্বাস করি, ছাত্র ফোরাম ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবারস্বরূপ। প্রত্যেক সদস্যই আমাদের চলার পথের অনুপ্রেরণা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর কমিটি গঠন করব। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়া।

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহসভাপতি হিসেবে রাখা হয়েছে, মেহেদী হাসান হাসিব (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ), নাহিদুল ইসলাম (ঢাকা কলেজ), রিজভি আহমেদ ভূঁইয়া (ঢাকা মেডিকেল কলেজ) ও আইমান মাহমুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

যুগ্ম সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ার জিহান (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), জুবায়ের ইসলাম নাবিব (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), রায়হান নিজাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নাবিলা ওহাব জেরিন (সরকারি সোহরাওয়ার্দী কলেজ)। সাংগঠনিক সম্পাদক মো. মাহিন উদ্দিন জুয়েল (মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), প্রচার সম্পাদক: হারুনুর রশিদ জিহাদ (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), দপ্তর সম্পাদক তানজিদুর রহমান অসীম (ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এ এইচ এম রাফসান উদ্দিন খন্দকার (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) এবং কার্যনির্বাহী সদস্য হচ্ছেন সুমাইয়া খানম (ইডেন মহিলা কলেজ), আরাফাত হোসেন শাওন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ও নাহিদুল ইসলাম (ঢাকা কলেজ, ইই)।

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে এবং উপদেষ্টামণ্ডলীর অনুমোদনে এই নবগঠিত কমিটি গঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X