কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৩ দেশে কমিটি দিল এনসিপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

এবার ফ্রান্স, জার্মান ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর সই করা বিজ্ঞপ্তিতে তিন দেশের কমিটির বিষয়ে জানানো হয়।

জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক ও তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।

ফান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কমিটি ঘোষণা করে এনসিপি। প্রবাসী চৌধুরী মোহাম্মদ ইফতেশােকে আহ্বায়ক ও মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আহাদ শিকদারকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আন্দোলনের আরেক নেতা আখতার হোসেনকে সদস্য সচিব করে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।

নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি। যদিও এখনো নিবন্ধন পায়নি দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X