কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস চালু

টিটিপাড়া আন্ডারপাস। ছবি : সংগৃহীত
টিটিপাড়া আন্ডারপাস। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (০৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সকালে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন পরিদর্শনে গিয়ে আন্ডারপাসটি আনুষ্ঠানিকভাবে চালুর নির্দেশ দেন।

অতীশ দীপঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রোডকে সংযুক্ত করেছে এই টিটিপাড়া আন্ডারপাস। আগে এখানে ছিল ব্যস্ত লেভেল ক্রসিং, যেখানে সড়ক ও রেলপথের যানবাহন একে অপরের জন্য অপেক্ষায় থাকত, ফলে নিয়মিত সৃষ্টি হতো যানজট। নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে লেভেল ক্রসিংটি সরিয়ে নির্মাণ করা হয় আধুনিক এই আন্ডারপাস, যা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে রাজধানীবাসীকে ভোগান্তিতে ফেলেছিল।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় দুই বছরের নির্মাণকাজ শেষে তৈরি হয়েছে ছয় লেনের এই আন্ডারপাস। এর মধ্যে চার লেন নির্ধারিত হয়েছে যান্ত্রিক যানবাহনের জন্য, আর দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন রাখা হয়েছে। পথচারীদের জন্যও রাখা হয়েছে প্রশস্ত ফুটপাত।

প্যাডেলচালিত যানবাহনের সুবিধার্থে দুই পাশের লেন কিছুটা উঁচু করা হয়েছে, যাতে ঢাল কম থাকে। ফলে এখন ট্রেন উপরের ট্র্যাকে চলবে আর নিচ দিয়ে সড়কপথের যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

সড়কটির সৌন্দর্য বাড়াতে ডিভাইডারে ফুলের গাছ রোপণ করা হয়েছে, দুই পাশে বসানো হয়েছে ল্যাম্পপোস্ট এবং করা হয়েছে রোড মার্কিং। সব মিলিয়ে টিটিপাড়া আন্ডারপাস এখন আধুনিক ও নান্দনিক রূপে রাজধানীর নতুন সংযোগপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X