কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

প্রথম দিনে চিকিৎসাসেবা নিলেন প্রায় ১,২০০ মানুষ
গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর কড়াইল বস্তিতে গত মঙ্গলবারের (২৫ নভেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, বার্ন ইনজুরি ও বিভিন্ন দুর্ঘটনাজনিত সমস্যাসহ মোট প্রায় ১,২০০ রোগী প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধসেবা গ্রহণ করেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্পের প্রথম অংশ পরিচালিত হয় কড়াইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে।

দিনব্যাপী ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদ উল ইসলাম জন, বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলাউদ্দিন, রেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সোহরাব হোসেন, গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান,ডা আসাদুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডা. চন্দন, ইউরোলজিস্ট ডা. গাজী মোহাম্মদ শাহিনুল ইসলাম, কনসালট্যান্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম,ডা তৌহিদ আউয়াল, ডা. বাদশা, ডা. শেখর, ডা. সীমান্ত, ডা. হাশেমী, ডা. এরশাদ, ডা. মামুন, ডা. কাজী আবু তালহা, ডা. আহাদ, ডা. রুদ্র, ডা. রানা, ডা. সৈকত, ডা. ইমরান, ডা. রায়হান, ডা. মমী, ডা. নাজেম, ডা. তূর্য, ডা. শিফা, ডা. ওমর, ডা. তানভীর, ডা. মুনতাসীর, ডা. সিফাত, ডা. সাব্বির, ডা. পিয়াস, ডা. নাফি, ডা. অতুল, ডা. অয়ন, ডা. নীরব, ডা. সানিউলসহ আরও অনেকে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে। চলবে সন্ধ্যা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X