কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১০ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

ডিএমপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ডিএমপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জানাজায় প্রচুর মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে ডাইভারশন কার্যকর থাকবে।

যান চলাচল সংক্রান্ত বিধিনিষেধ

১. এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে; এর পরিবর্তে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ২. সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি অভিমুখে যান চলাচল সীমিত থাকবে। ৩. কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কটি যতটা সম্ভব এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। ৪. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি/ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে। ৫. বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী গাড়িগুলোকে মহাখালী-জাহাঙ্গীরগেট-কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে। ৬. মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকলিক্যাল-শ্যামলী রং রোড ধরে চলাচলের অনুরোধ করা হলো। ৭. মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যানগুলো মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে। ৮. পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে। ৯. ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে। ১০. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে সীমিত গাড়ি চলেব।

জানাজাস্থলকে খালি রাখার জন্য যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে—

ক. ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং খ. ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং গ. বিজয় সরণি ক্রসিং ঘ. উড়োজাহাজ ক্রসিং ঙ. আসাদগেট ক্রসিং চ. রাপা প্লাজা ক্রসিং ছ. গণভবন ক্রসিং

অর্থাৎ রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম/আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

যেসব জায়গায় গাড়ি পার্কিং করা যাবে

১. ঢাকা মহানগরের যানবাহন পার্কিং করতে হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ২. ঢাকার বাইরে থেকে আগত জনসাধারণের বাসসহ অন্যান্য যানবাহন পার্কিং করতে হবে— মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১০

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১১

শেখ সাঈদ আরসালানের কবিতা

১২

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৩

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৫

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৬

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৭

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৮

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৯

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

২০
X