কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের বাসের মাঝে চাপা পড়ে হেলপার ইলিয়াস হোসেন (২৫) নিহত হন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ভিক্টর পরিবহনের হেলপার ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, খদ্দার মার্কেটের সামনে দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন হেলপার ইলিয়াস। পরে স্থানীয় ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হেলপার পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে।

ইলিয়াসের বোন রোকসানা বলেন, আমার ভাই ভিক্টর পরিবহনের হেলপার ছিল। সন্ধ্যার পর জানতে পারি, আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের বাসের মধ্যে চাপা পড়ে সে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন সে মারা যায়।

এ ঘটনায় আজমেরী পরিবহন ও সংশ্লিষ্ট চালক বর্তমানে পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, পল্টন এলাকা থেকে আহত অবস্থায় এক বাসের হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X