কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরির রহস্য উন্মোচন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় ব্যাংকার মামাতো বোন আদ্রিতার বাসা থেকে সাদমান সাকিব সৌমিক (৩০) নামের এক যুবক ‎২৭ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করেছেন বলে জানা গেছে। পরে তিনি সেসব অলংকার মানিকনগরের ‘মায়মুনা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে বিক্রি করেন। এ ঘটনায় অভিযুক্ত সৌমিক ও চোরাই অলংকার ক্রেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের দুজনকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার তাদের গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানায়, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময়ে ভুক্তভোগীর বাসার আলমারি থেকে ১১ ভরি স্বর্ণালংকার চুরি করেন সৌমিক। এসব অলংকারের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা। চুরি হওয়া অলংকারের মধ্যে রয়েছে ৫ ভরি ওজনের অলংকার সেট, দুই ভরির ৩টি চেইন, এক ভরির ৩টি ব্রেসলেট, এক ভরির দুটি চুড়ি, এক ভরির ৪ জোড়া স্বর্ণের কানের রিং। এ ছাড়া বাসা থেকে ১ লাখ ৭০ হাজার টাকাও সরিয়ে ফেলেন সৌমিক। এ ঘটনায় সৌমিককে পারিবারিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা অস্বীকার করেন এবং চোরাই অলংকার মানিকনগরের মায়মুনা জুয়েলার্সে বিক্রির কথাও অস্বীকার করেন।

‎সূত্রটি আরও জানায়, চুরির ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করেন আদ্রিতা। এ ঘটনায় গতকাল রোববার প্রথমে সৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মায়মুনা জুয়েলার্সের মালিক সাদ্দাম হেসেনকেও গ্রেপ্তার করা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে বলেন, স্বর্ণ চুরির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় চোর এবং জুয়েলার্সের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X