কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেওয়ার চেষ্টা, আটক মাদকাসক্ত চালক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বেপরোয়া গতিতে বাস চালিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত চালক। এ সময় উপস্থিত পথচারীরা ধাওয়া দিয়ে চালককে আটক করে ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনাটি ঘটে হানিফ ফ্লাইওভারের নিচ এলাকায়। পরে পুলিশ হৃদয় হোসেন মোল্লা নামে ওই চালককে আটক করে ট্রাফিক ফাঁড়িতে নিয়ে যায়। একই সঙ্গে গুলিস্তান থেকে ভূলতা-গাউছিয়া রুটে চলাচলকারী সময় পরিবহনের একটি বাস জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সময় পরিবহনের বাসটি অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। এতে ছাত্রীর পরনের জামা ছিঁড়ে যায়। উপস্থিত পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চালককে আটক করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ছাত্রী জানান, তিনি বাস থেকে নেমে হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা বাসটি তাকে চাপা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। জীবন বাঁচাতে তিনি সড়ক বিভাজকের পাশে সরে দাঁড়ালেও বাসটির ধাক্কায় তার জামা ছিঁড়ে যায়। অন্য পথচারীরা এগিয়ে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, চালককে আটকের পর তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পথচারীদের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা ভুক্তভোগী ছাত্রীর ক্ষতিপূরণ হিসেবে জামা কিনে দেওয়ার প্রস্তাব দেন। তবে ওই ছাত্রী এতে রাজি না হয়ে চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে পুলিশ অভিযুক্ত চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করে এবং বাসটি জব্দ করে।

এ ঘটনায় স্থানীয় যাত্রী ও পথচারীরা বেপরোয়া ও মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এ ধরনের চালকদের কারণে রাজধানীতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X