কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:২৬ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় মেয়েসহ গণপূর্ত কর্মকর্তা নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় মেয়েসহ গণপূর্ত কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল।

জানা গেছে, নিহত গণপূর্ত কর্মকর্তার নাম সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২০)। সাজু আহমেদ সুমন ঘটনাস্থলেই নিহত হন। মেয়ে সুমাইয়া আহমেদ তৃষাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার এসআই মাহমুদুল বলেন, নিউ মার্কেট থানার সাইন্সল্যাব এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাজু আহমেদ সুজন ও তার মেয়ে সুমাইয়া আহম্মেদ তৃষা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাজু আহমেদ সুমন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় তার মেয়ে সুমাইয়া আহমেদ তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত সাজু আহমেদ সুজন সেগুনবাগিচা গণপূর্তে চাকরি করেন এবং তৃষা শিক্ষার্থী বলে জানা যায়। সাজু আহমেদের বাবার নাম আশরাফ উদ্দিন। তারা বর্তমানে ৭৯৪ দক্ষিণ শাহজাহানপুর এলাকায় থাকেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X