কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন : ছাত্রদল নেতা তারিক 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক | ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক | ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বলেছেন, জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্টে কখনো খাদ ছিল না, কখনো দ্বিধা ছিল না।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এক আবেগঘন খোলা চিঠিতে এমন মন্তব্য করেন তিনি।

খোলা চিঠিতে তারিক বলেন, প্রিয় অভিভাবক তারেক রহমান, ভালোবেসে জাতীয়তাবাদী রাজনীতির পথে এসেছি। কোন স্বার্থের জন্য নয়, কিছু পাওয়ার আশায় নয়। ঈমানের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি।

চিঠিতে তিনি লিখেন, গণতন্ত্রের এই লড়াই চালিয়ে যেতে দীর্ঘ দশ বছরে মাত্র একবার বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল, সেটাও আমার বাবা মারা যাওয়ার কারণে। তবুও আমার মনে কোনো আক্ষেপ জন্মায়নি কেন না আমি জানতাম, যে পথ আমি বেছে নিয়েছি তা ত্যাগের, ধৈর্যের এবং নিষ্ঠার পথ।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার একটাই স্বপ্ন ছিল-অন্ধকার প্রকোষ্ঠের গ্লানি পেরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন। আমাদের রক্ত, আমাদের ঘাম এমনকি আমাদের জীবনের বিনিময়ে হলেও বাংলার লুথার কিং, রাজনীতির প্রমিথিউস, আপসহীন সংগ্রামের দিকপাল, সংকটের দুর্দম নাবিক, গণতন্ত্রের নবযাত্রার অগ্রসেনানী, ১৮ কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা, আমাদের অভিভাবক তারেক রহমানের পদধ্বনি অন্তত একবার বাংলার পবিত্র মাটিতে প্রতিধ্বনিত হবে। এই ছোট্ট কিন্তু গভীর চাওয়ার জন্য জীবনের সবকিছু বাজি ধরেছিলাম।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার স্নেহ, মমতা ও ভালোবাসার ছায়ায় থাকা আমার আজন্ম লালিত আকাঙ্ক্ষা। আপনার প্রতিটি নির্দেশ আমার কাছে শিরোধার্য, প্রতিটি আহ্বান আমার কাছে দায়িত্বের শপথ। জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্টে কখনো খাদ ছিল না, কখনো দ্বিধা ছিল না। হয়তো সেই অটুট বিশ্বস্ততার কারণেই সামান্য কয়েক দিন আপনার পাশে থাকার এই সৌভাগ্য অর্জন করতে পেরেছি-এটুকুই আমার গর্ব, এটাই আমার প্রাপ্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিক আরও বলেন, আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আমি শুধু একজন আদর্শিক কর্মী হয়ে আপনার পাশে থাকতে চাই। আপনার পথচলায় এক বিন্দু শক্তি হয়ে থাকতে পারাই হবে আমার জীবনের পরম অর্জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১০

শেখ সাঈদ আরসালানের কবিতা

১১

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১২

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৩

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৪

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৫

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৭

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৮

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১৯

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

২০
X