কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া পরিবারের ত্যাগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য : কফিল উদ্দিন

উঠান বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
উঠান বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর জিয়া পরিবার নিরলস আন্দোলন ও ত্যাগ স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেটে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

কফিল উদ্দিন আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বার্থে ১৯ দফা ঘোষণা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও দীর্ঘদিন কারাবন্দি থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু কখনো আপস করেননি।

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের জন্য আজও সংগ্রাম করে যাচ্ছেন। নিজের ছোট ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি, এটাই তার ত্যাগের প্রমাণ। বিদেশে থেকেও তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন; গণতন্ত্রের জন্য আজও সংগ্রাম অব্যাহত রেখেছেন। ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, ৩১ দফার মধ্যেই রয়েছে আগামীর রাষ্ট্র কাঠামোর পূর্ণ রূপরেখা। সবাই দফাগুলো পড়বেন, জানবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। উত্তরখান থানা জিয়া পরিষদের সভাপতি শেখ আমিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- উত্তরখান থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল ওহীদ খান বেপারী, ৪৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আয়নাল মেম্বার, থানা বিএনপির সাবেক সহসভাপতি হীরা মেম্বার, বিএনপি নেতা মাস্টার সিরাজুল ইসলাম, উত্তরখান থানা বিএনপির নেতা মাস্টার আমান, কৃষক দলের সাবেক সহসভাপতি লোকমান সরকার প্রমুখ। যৌথভাবে এই উঠান বৈঠকের আয়োজন করেন নাঈম হোসেন রানা, জহিরুল ইসলাম জনি, জসিম উদ্দিন বেপারী, শাহরিয়ার ইসলাম সিমান্ত ও রাসেল ইসলাম লিওন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X