মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

মেহেরপুর জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমান উল্লাহ আমানসহ অতিথিরা। ছবি : কালবেলা
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমান উল্লাহ আমানসহ অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খুলনা বিভাগীয় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, জাতির ক্লান্তিকালে বারবার জিয়া পরিবারই আত্মত্যাগের মাধ্যমে মানুষকে মুক্তির পথ দেখিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে জাতিকে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল। আর সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

সম্মেলনে জানানো হয়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তারা সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বাকি পদগুলো সিলেকশনের মাধ্যমে নির্ধারণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X