কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নিহত কনটেন্ট ক্রিয়েটর রাকিব। ছবি: সংগৃহীত
নিহত কনটেন্ট ক্রিয়েটর রাকিব। ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম রাকিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম গণমাধ্যমকে জানান, এই নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৫ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, এটি কোনো তাৎক্ষণিক উত্তেজনার ফল নয়, বরং দীর্ঘদিনের ‘প্রেমঘটিত দ্বন্দ্বে’র জেরে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তদন্তে জানা গেছে, রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে রাকিব তার বন্ধুদের নিয়ে শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন। এসময় ওত পেতে থাকা ৫-৬ জন সশস্ত্র হামলাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে রাকিবের শরীরে পাঁচটি গভীর কোপের চিহ্ন এবং পিঠ ও পেটে গুলির ক্ষত পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, রাকিবকে সরিয়ে দিতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে পেশাদার ভাড়াটে খুনিদের নিয়োগ দেওয়া হয়েছিল।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে জানান, সরাসরি এই হামলায় সাত থেকে আটজন অংশ নিয়েছিলেন।

এদিকে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জান্নাত মুন ও সাজিদ নামের দুই ব্যক্তির সঙ্গে রাকিবের দীর্ঘদিনের বিরোধ ছিল, যারা বর্তমানে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। ডিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নিহত রাকিবসহ কিছু কনটেন্ট ক্রিয়েটরের মাদক কারবারে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। প্রেমঘটিত দ্বন্দ্বের পাশাপাশি এই চক্রের অভ্যন্তরীণ কোনো কোন্দল এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করেছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই স্থানীয়রা চাপাতিসহ একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে। মামলার বাকি আসামিদের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X