কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিএসসিসির নতুন ৫ অঞ্চলে হচ্ছে আধুনিক কবরস্থান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবগঠিত অঞ্চলগুলোতে (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এই লক্ষ্যে প্রয়োজনীয় স্থান নির্বাচন, যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দাপ্তরিক আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।

সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, গঠিত কমিটিকে নতুন এলাকায় (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ, স্কেচ তৈরি, জমির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভূমি অধিগ্রহণ বিষয়ে যাবতীয় সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলীকে।

কমিটির অন্য সদস্যরা হলেন– ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে অঞ্চল ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X