কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১১:৪০ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

উত্তরায় বাসা ভাড়া নিয়ে কেটামিন তৈরি, ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

গ্রেপ্তার তিন চীনা নাগরিক। ছবি : কালবেলা
গ্রেপ্তার তিন চীনা নাগরিক। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরায় ভাড়া বাড়িতে গোপনে ভয়ানক মাদক কেটামিন তৈরির ল্যাব চালাতেন তিন চীনা নাগরিক। বুধবার (২৫ মার্চ) রাতভর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬ কেজি ৩০০ গ্রাম কেটামিন ও বিপুল কাঁচামালসহ ওই তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ ঘটনায় টঙ্গি পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- লি বিন, জু ঝি ও চুনসেং ইয়াং। তারা উত্তরা ১০ নম্বর সেক্টরের ১/এ সড়কের ২৯ নম্বর বাসাটিতে সাত-আট মাস ধরে অবস্থান করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে একটি সম্পূর্ণ ল্যাবরেটরি পাওয়া যায় যেখানে সালফিউরিক অ্যাসিড, ইথানল, লোকাল মেডিসিন, বিকার, ফানেল, হিটার, ডিজিটাল মিটার, অ্যাপ্রোন, গ্লাভস ও মাস্কসহ কেটামিন তৈরির সব সরঞ্জাম ছিল।

ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় ছিল না। ভেতরে ঢুকতেই পুরো একটি মাদক ল্যাব চোখে পড়ে। গ্রেপ্তার তিনজন কেটামিন তৈরিতে দক্ষ।

তিনি জানান, প্রথমে একটি কুরিয়ার সার্ভিসের সূত্র ধরে কেটামিন উদ্ধার করা হয়। সেখানকার সিসিটিভি ফুটেজ ও প্রেরকের তথ্যের সূত্র ধরেই উত্তরা এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, মহাপরিচালক হাসান মারুফের নির্দেশে আমাদের গোয়েন্দা টিম গত ৮-১০ দিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই চক্রের সন্ধান পায়। এজন্য আমাদের দীর্ঘদিন দিন-রাত কাজ করতে হয়েছে এবং অনুসন্ধান শেষে এই ল্যাবের খোঁজ পাওয়া যায়। এই ল্যাবে তারা বিভিন্ন ধরনের ব্যাথানাশক ওষুধ এবং কিটামিনের কাঁচামাল সংগ্রহ করতো এবং বিশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই মাদক তৈরি করত।

ডিএনসির এই কর্মকর্তা, চীনা নাগরিকদের একটি বড় নেটওয়ার্কের সঙ্গে এই ল্যাব সংযুক্ত ছিল। এসব মাদক সাউন্ড বক্স, খেলনা ও অন্যান্য সামগ্রীর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে শ্রীলঙ্কা ও চীনে পাঠানো হতো।

ভবনের বাসিন্দা রুহুল আমিন বলেন, ওরা এখানে মাসের পর মাস থাকত, কিন্তু কখনো মিশত না। রাতে ফ্ল্যাট থেকে বিকট শব্দ হতো। আমরা ভাবতাম হয়তো কোনো মেশিন চলছে, কিন্তু মাদক তৈরি হচ্ছে বুঝিনি।

উপপরিচালক মেহেদী হাসান বলেন, কেটামিন তৈরির কাঁচামাল কোথা থেকে আসত, ওষুধ কোম্পানির কেউ জড়িত কি না সবই তদন্তে বের হবে।

গ্রেপ্তারের পর তিন বিদেশি নাগরিককে রিমান্ডে নিয়ে তাদের নেটওয়ার্ক ও চোরাচালান রুট খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X