কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত

আহত সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন। ছবি : সংগৃহীত
আহত সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে একদল ট্রান্সজেন্ডারের (রূপান্তরকামী) হামলায় ‘সকালের সময়’ পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় জাদুঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তিরা আড্ডা দেন। যা সাধারণ পথচারীদের জন্য অনেক সময় বিব্রতকর হয়ে দাঁড়ায়। আজ সাংবাদিক বোরহান উদ্দিন সেখানে গিয়ে তাদের কার্যক্রমের ভিডিও ধারণ করতে শুরু করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহত সাংবাদিক বোরহান উদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

এই ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X