ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ টাকার জেরে আয়েশা হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার জহিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার জহিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে সৃষ্ট তুচ্ছ বিরোধের জেরে সংঘটিত আলোচিত আয়েশা খাতুন (৪০) হত্যা মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জহিরুল ইসলামকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার রাত ১টার দিকে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, নিহত আয়েশা খাতুন একই গ্রামের বাসিন্দা ছিলেন। আয়েশা খাতুনের ছেলে আশিক মিয়ার কাছে তার ভাতিজা জহিরুল ইসলামের ১০ টাকা পাওনা ছিল। ওই পাওনা টাকা নিয়ে ঘটনার দিন বিকেলে আশিক মিয়া ও জহিরুল ইসলামের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে আশিক মিয়ার মা আয়েশা খাতুন ঘটনাস্থলে এগিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, উত্তেজিত জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় আয়েশা খাতুন ঘটনাস্থলেই মারা যান। গত ১৪ এপ্রিল বিকেলে ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত জহিরুল ইসলাম আত্মগোপনে চলে যায়। পরদিন ১৫ এপ্রিল নিহতের মা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৪ আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জহিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করা হয়। পরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর সীমান্ত  / শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর

স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে

আর্জেন্টিনার মোটর শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের থ্রি-পিস বিতরণ

কে কবে বিশ্বকাপের মঞ্চ মাতাবেন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

রাত ১টার মধ্যে মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিলির পদত্যাগ

খাগড়াছড়িতে আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাত্রায় পাঁচ মাসে ১৩০০ প্রাণহানি 

ইসলামী আন্দোলন / সমস্যা সমাধানের পথে না হেঁটে হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায্য

১০

নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

১১

কার্টেল ওভারে ম্যাচ, বাংলাদেশের সামনে যে লক্ষ্য

১২

রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত থাকছে 

১৩

মেটলাইফের গবেষণা / জীবনের কঠিন মুহূর্তগুলোয় নিয়োগদাতাদের পাশে চায় কর্মীরা

১৪

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

১৫

প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে : ১২ দলীয় জোট 

১৬

করমুক্ত আয়সীমা বাড়ল, সারা বছর রিটার্ন দেওয়ার সুযোগ

১৭

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ফাইজা 

১৮

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আলটিমেটাম

২০
X