কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

হামলাকারী ডিএইয়ের অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) এ এম মাসুম বিল্লাহ। ছবি : সংগৃহীত
হামলাকারী ডিএইয়ের অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) এ এম মাসুম বিল্লাহ। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক সিনিয়র কর্মকর্তাকে ঘুসি মেরেছেন একই অফিসের আরেকজন জুনিয়র কর্মকর্তা। এ ঘটনায় কৃষি প্রশাসনে ক্ষোভ দেখা দিয়েছে। বিচার চেয়ে মহাপরিচালকের কাছে আবেদন দিয়েছেন ভুক্তভোগী।

সোমবার (৮ জুন) রাতের এ ঘটনায় আহত হয়েছেন ডিএইয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) ও ২৯তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা বনি আমিন খান। তাকে ঘুসি মারেন ডিএইয়ের অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) এবং ৩১তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা এ এম মাসুম বিল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮ টার দিকে কেআইবি চত্বরে বনি আমিন খানের সঙ্গে এ এম মাসুম বিল্লাহর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুম বনি আমিনের মুখে একাধিক ঘুসি মারেন। এতে বনি আমিন খানের মুখমণ্ডল ফুলে যায় এবং বাম চোখের নিচে আঘাত লেগে রক্তপাত হয়। পরে উপস্থিত কর্মকর্তা ও কেআইবির সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী বনি আমিন খান বলেন, কেআইবি চত্বরে হামলার শিকার হয়েছি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাসায় যাই। বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেছি এবং ঘটনার বিচার চেয়ে লিখিত আবেদন করেছি।

অন্যদিকে এ এম মাসুম বিল্লাহ ঘটনার কথা স্বীকার করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার পরপরই সেখানে উপস্থিত এ্যাব নেতাদের সামনে আমি স্যারের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।

খামারবাড়ি কেন্দ্রিক কৃষি প্রশাসনের একাধিক সূত্র বলছে, দুই কর্মকর্তার মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ কেন্দ্র চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, ঘটনাটি জেনেছি। কোনো কর্মকর্তার বিরুদ্ধে শারীরিক হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত এ এম মাসুম বিল্লাহর বিরুদ্ধে বদলি বাণিজ্য, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X