কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি ও উৎসাহ দিতে ‘আরবান ভলান্টিয়ার সেমিনার’ অনুষ্ঠিত

গুড নেইবারস মিরপুর ও গুলশান প্রকল্পের উদ্যোগে ‘আরবান ভলান্টিয়ার সেমিনার’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
গুড নেইবারস মিরপুর ও গুলশান প্রকল্পের উদ্যোগে ‘আরবান ভলান্টিয়ার সেমিনার’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি প্রদান করতে এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ অব্যাহত রাখার ব্যাপারে তাদের উৎসাহ প্রদান করতে গুড নেইবারস মিরপুর ও গুলশান প্রকল্পের উদ্যোগে ‘আরবান ভলান্টিয়ার সেমিনার’ আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গুড নেইবারস মিরপুর ও গুলশান প্রকল্পের ২৫০ জন স্বেচ্ছাসেবীসহ অপরাজেয় বাংলা, এক রঙা এক ঘুড়ি এবং স্বর্ণকিশোরী ফাউন্ডেশন থেকে স্বেচ্ছাসেবী প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ও মিডিয়া প্রতিনিধিসহ মোট ২৯০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দীন মইনুল। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহা. ফয়জুল্লাহ তালুকদার, প্রোগ্রাম হেড, সিসিডিবি, মো. আব্দুল কাইয়ুম, হেড অফ কমিউনিকেশন্স, ইউএনডিপি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ রিয়াজুল হক।

অনুষ্ঠানের শুরুতে কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দীন মইনুল তার বক্তব্য দিয়ে সূচনা করেন। তিনি স্বেচ্ছাসেবকের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কাজের এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

পরে গত এক বছরে গুড নেইবারস বাংলাদেশের সেচ্ছাসেবকরা কমিউনিটির উন্নয়নে কীভাবে সাহায্য করেছে এবং ভবিষ্যতে কী ধরনের পরিকল্পনা রয়েছে সে বিষয়ে স্বেচ্ছাসেবীরা ভিডিও ও তথ্যচিত্র উপস্থাপন করেন। পরে ডা. মোহাম্মদ রিয়াজুল হক, সিসিডিবির প্রোগ্রাম হেড মুহা. ফয়জুল্লাহ তালুকদার, এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম, জাতি গঠনে স্বেচ্ছাসেবকের ভূমিকা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের কর্তব্য ও সফল ক্যারিয়ার গঠনের কৌশল নিয়ে সেশন পরিচালনা করেন। সেশন শেষে প্রশ্নোত্তর পর্বে সবাই তাদের ধারণা ও পরামর্শ তুলে ধরেন।

সবশেষে গুলশান এফডিপির ভলান্টিয়ার বিথী মজুমদার একজন সেচ্ছাসেবক হিসেবে তার অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়াও মিরপুর এফডিপি ও ন্যাচার ও পিস ক্লাবের প্রেসিডেন্ট জেরিন আক্তার জাফরিন ভলান্টিয়ার হিসেবে তার সফলতাবিষয়ক বক্তব্য উপস্থাপন করেন।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুব উন্নয়নে কাজ করে আসছে এবং সারা দেশে সংস্থাটির প্রায় ২০০০ স্বেচ্ছাসেবক রয়েছেন যারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X