কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাদু, অ্যাক্রোবেটিক, নৃত্য ও সংগীতের বৈচিত্র্যময় পরিবেশনা

সমবেত নৃত্য পরিবেশন করে প্রজন্ম নৃত্যদল। ছবি : কালবেলা
সমবেত নৃত্য পরিবেশন করে প্রজন্ম নৃত্যদল। ছবি : কালবেলা

শিল্পকলা একাডেমির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে জাদু, অ্যাক্রোবেটিক, নৃত্য ও সংগীতের বৈচিত্র্যময় পরিবেশনায় অনুষ্ঠিত হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব ২০২৩।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় পরিবর্তিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। পুরো আয়োজনের ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শুরুতেই সমবেত সুরে জাতীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-সংগীতদল। এরপর পরিবেশিত হয় যন্ত্রসংগীত, দেশাত্মবোধক গানের সুর সংমিশ্রণে যন্ত্রসংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চলমান বহুমুখী কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা দেখে যেতে পারেননি, তিনি বলতেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। আমরা সকল শিল্পীকে নিয়ে গণজাগরণ তৈরি করছি। এই গণজাগরণ কোনো দিন থামবে না। আমরা দায়বদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশবিরোধী আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধ করেছে, গণজাগরণের আন্দোলনও করেছে। সেই ধারাবাহিকতায় এই গণজাগরণের আন্দোলন আমরা করছি সারা দেশে সব শিল্পীকে নিয়ে’।

অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষিত অ্যাক্রোবেটিক দল। সমবেত নৃত্য পরিবেশন করে প্রজন্ম নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন মোহাম্মদ হানিফ, পরিবেশিত হয় ‘আলোকের ঝর্ণাধারায়’। এরপর সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল সংগীত দল সঞ্চারী ‘সংকোচের বিহ্বলতা’ ও ‘জয় বাংলা জয় বাংলা বাংলা বইলা রে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১০

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১১

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৩

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৪

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৫

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৬

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৭

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১৮

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১৯

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

২০
X