শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাহারি রুটি-হালুয়ার পসরা নিয়ে বসেছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা

পুরান ঢাকার দোকানিরা পবিত্র শবেবরাত উপলক্ষে বাহারি ডিজাইনের ফেন্সি রুটি নিয়ে বসেছেন। ছবি : কালবেলা
বাহারি রুটি-হালুয়ার পসরা নিয়ে বসেছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা

ধর্মপ্রাণ মুসল্লিদের ধর্মীয় উৎসব পবিত্র শবেবরাত। পুরান ঢাকাবাসীর কাছে রাতটি ধর্মীয় ইবাদত প্রার্থনার পাশাপাশি ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে পালিত একটি উৎসব। এ শবেবরাতকে কেন্দ্র করে পুরান ঢাকার অলিগলিতে ফেন্সি রুটির পসরা সাজিয়েছেন দোকানিরা। বাহারি রকমের ফেন্সি রুটি ও বিভিন্ন স্বাদের হালুয়া বেচাকেনা চলছে পুরান ঢাকার অলিগলিতে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, সূত্রাপুর, নারিন্দা, ওয়ারী, দয়াগঞ্জ, কলতাবাজার, প্যারিদাস রোড, বাংলাবাজার, নাজিরাবাজারসহ পুরান ঢাকার অলিগলিতে শবেবরাত উপলক্ষে বিক্রি হচ্ছে নানা নকশার পাউরুটি ও হালুয়া। দোকানে মাছ, কুমির, হাঁসের আদলে বেশ কয়েক প্রকার রুটি রয়েছে। সাথে রয়েছে বুটের হালুয়া, নারিকেলের হালুয়া, কিশমিশের হালুয়া, গাজরের হালুয়া, সুজির হালুয়া, সেমাই।

ফেন্সি রুটি বিক্রি হচ্ছে কেজি দরে। কেজি প্রতি রুটির দাম ৩০০ থেকে ৩৫০ টাকা। মাছের আকৃতির রুটি সর্বোচ্চ ৫-৭ কেজির মধ্যে রয়েছে। সর্বোচ্চ দাম ১৫০০ থেকে ২০০০ টাকা। দোকানে দোকানে চলছে উৎসবমুখর বেচাকেনা।

বংশালের কনফেকশনারির দোকানি আমজাদ মিয়া বলেন, প্রতি বছর শবেবরাত উপলক্ষে আমাদের নিজস্ব বেকারিতে বিভিন্ন রকমের রুটি ও হালুয়া তৈরি করে থাকি। আগে এই রুটি বাসায় বাসায় তৈরি করা হতো। এখন আর হয় না। তাই দোকানের রুটির চাহিদা বেড়েছে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে মানুষ এসে রুটি কিনে নিয়ে যায়।

পুরান ঢাকার নাজিরাবাজারের বাসিন্দা মো. হালিম বলেন, শবেবরাতের রুটি হালুয়া খাওয়া পুরান ঢাকার শত বছরের ঐতিহ্য। ইবাদতের পাশাপাশি শবেবরাতে বরাতি রুটি হালুয়া খাওয়া পুরান ঢাকাবাসীর একটি ঐতিহ্য হয়ে উঠেছে। স্থানীয় মুসলমানরা এ রুটি খেয়ে শবেবরাত পালন করেন।

রাজধানীর তেজগাঁও থেকে নাজিরাবাজার ফেন্সি রুটি কিনতে আসা রুবিনা আহমেদ বলেন, বাচ্চা ফেন্সি রুটি বেশ পছন্দ করে তাই বাচ্চাদের নিয়ে শবেবরাতের সন্ধ্যায় রুটি ও হালুয়া কিনতে আসলাম। বেশ বাহারি রকম খাবারের পসরা সাজিয়ে বসেছে পুরান ঢাকার ব্যবসায়ীরা। দাম একটু বেশি নিচ্ছে তবে বেশ ভালো লাগছে দেখতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X