কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার এলিফ্যান্ট রোডের ১০ তলা ভবনে আগুন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট। শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বেলা সাড়ে ১১টার দিকে নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন লাগে। শুরুতেই স্থানীয়রা আগুন নেভাতে কাজ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, আগুনের ভয়াবহতা অনেক কম। সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে।

কয়েকদিন ধরে বেশ কয়েকটি যায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেইলি রোডের ঘটনা।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X