কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৫:১৭ এএম
অনলাইন সংস্করণ

সড়কে অনিয়ম করলেই স্বয়ংক্রিয় ভিডিও মামলা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সড়কে শৃঙ্খলায় বাধা সৃষ্টি, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে ট্র্যাফিক শৃঙ্খলা বিঘ্ন ঘটানো ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত অপরাধে ভিডিও মামলা করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ।

ভিডিও প্রসিকিউশনের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, ক্যামেরায় ধারণকৃত ভিডিও, বডিওর্ন ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ যথোপযুক্ত প্রমাণাদি ভিডিও প্রসিকিউশন প্রদানে ব্যবহার করা যাবে। ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে হবে স্বয়ংক্রিয় মামলা।

বৃহস্পতিবার (১৩ জুন) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) মো. মনিবুর রহমান স্বাক্ষরিত এক স্মারক চিঠি ইস্যু করা হয়েছে। তাতে প্রত্যেকটি ট্র্যাফিক বিভাগে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে ট্র্যাফিক-রমনা, ট্র্যাফিক-মতিঝিল, ট্র্যাফিক-ওয়ারী, ট্র্যাফিক-লালবাগ, ট্র্যাফিক-তেজগাঁও, ট্র্যাফিক-মিরপুর, ট্র্যাফিক-গুলশান ও ট্র্যাফিক-উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ডিএমপির ই-ট্র্যাফিক প্রসিকিউশন সিস্টেমে ভিডিও প্রসিকিউশন এবং ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে প্রসিকিউশন প্রদান প্রসঙ্গে এ নতুন নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগে ই-ট্র্যাফিক প্রসিকিউশন সিস্টেমে স্ব-স্ব ট্র্যাফিক বিভাগের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ও ছবির বিপরীতে প্রসিকিউশন প্রদানের জন্য ডিএমপি কমিশনার নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনার আলোকে ই-ট্র্যাফিক সফটওয়্যার ভিডিও প্রসিকিউশন এন্ট্রি এবং ভিডিও প্রসিকিউশন ভিউ নামে দুটি ট্যাব সংযুক্ত করা হয়েছে। ওই দুটি ট্যাবে ইনপুটকৃত তথ্যের ভিত্তিতে প্রসিকিউশন সংক্রান্ত চিঠি স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট হবে।

চিঠিতে আরও বলা হয়, ভিডিও প্রসিকিউশনের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, ক্যামেরায় ধারণকৃত ভিডিও, বডিওর্ন ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য উৎস হতে প্রাপ্ত ভিডিও ফুটেজ যথোপযুক্ত প্রমাণাদি ভিডিও প্রসিকিউশন প্রদানে ব্যবহার করা যাবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ডিএমপি অধ্যাদেশ ১০২ ধারা অনুযায়ী প্রসিকিউশন যানবাহনের মালিক-চালক এর হাজিরকরণ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মোতাবেক ‘কর্তৃপক্ষ মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স’ সংক্রান্ত অপরাধের জন্য ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের ও নিষ্পত্তি করার ব্যবস্থা রয়েছে।

নির্দেশনার আলোকে পজ ডিভাইসে ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে প্রসিকিউশনের ব্যবস্থা রয়েছে। এমতাবস্থায় ডিএমপির ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে ভিডিও প্রসিকিউশন এবং ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে প্রসিকিউশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X