মো.আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের বিশেষ ব্যবস্থা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করে দিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করে দিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

ঈদ যাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পুলিশের বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। যানজট কমাতে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এ চিত্র দেখা গেছে। এলেঙ্গার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত চলছে চার লেনের কাজ। ফলে মহাসড়কে বেড়েছে ভোগান্তি। তাই যানবাহন স্বাভাবিক রাখতে পুলিশ সড়কটি একমুখী করার বিশেষ ব্যবস্থা নিয়েছে।

এছাড়াও উত্তরে থেকে যে সমস্ত যানবাহনে ঢাকার দিকে যাবে সে যানবাহন বঙ্গবন্ধু সেতু থেকে ভুয়াপুর লিংক রোড় দিয়ে গুরে এলেঙ্গা এসে প্রবেশ করবে।

পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সবধরনের যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমটার এলাকা জুড়ে কখনো থেমে থেমে যানজট ও কখনো ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

এ বিষয়ে টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরাফুদ্দিন উদ্দিন দৈনিক কালবেলাকে বলেন, রাতে মহাসড়কে যানবাহনের চাপ থাকায় একমুখী করা হয়েছিল। এখন আবার যানবাহনের চাপ কম তাই সবদিকেই চলছে। যানবাহনের চাপ বাড়লে আবার প্রয়োজন হলে একমুখী হবে।

তিনি বলেন, আজ থেকে মহাসড়কে টাঙ্গাইল অংশে ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আশা করছি যাত্রীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া যাবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১০

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১১

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১২

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৩

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৪

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৬

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৭

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১৮

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১৯

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

২০
X