চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে যাবে বৃহস্পতিবার

আবদুল্লাহ আল নোমান। ছবি : সংগৃহীত
আবদুল্লাহ আল নোমান। ছবি : সংগৃহীত

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হবে চট্টগ্রামে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা থেকে মরদেহ নিয়ে হেলিকপ্টার চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সাড়ে ৩টায় অবতরণ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য রাখা হবে। পরদিন শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধমাত্র বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। পরে সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।

শেষে দুপুর ১টায় মরদেহ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদ জুমা বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদ এ আসর রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডি বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X