চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি মামলায় মীর নাছির ও মীর হেলালের সাজার রায় স্থগিত

বাঁ থেকে- মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত

দুর্নীতি মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছর ও তার ছেলে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া তিন বছরের সাজার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

রোববার (১৬ মার্চ) তাদের পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে এ আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন তাদের।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

এর আগে, ২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট রায় দেন।

আপিল বিভাগের আদেশে এ মামলায় পুনরায় শুনানি শেষে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। সে রায়ের পর আত্মসমর্পণ করে লিভ টু আপিল করেন মীর নাসির ও মীর হেলাল।

২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় দুদক মামলা করে। মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে দুদক আপিল আবেদন করে। ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায় দেন আপিল বিভাগ।

রায়ে মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন।

একইসঙ্গে মামলাটির আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে হাইকোর্টে ওই আপিল দুটির পুনরায় শুনানি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X