চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত প্রাইভেটকারে গুলি ছোড়ে হাসান দাবি পুলিশের

উদ্ধার হওয়া গুলিসহ পিস্তল। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া গুলিসহ পিস্তল। ছবি : কালবেলা

চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যার ঘটনায় মো. মেহেদী হাসান ওরফে হাসান (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, আলোচিত এ হত্যার ঘটনায় মেহেদী নাইন এমএম ৭.৬৫ বোরের পিস্তল দিয়ে গুলি ছুড়েছিল।

শুক্রবার (২ মে) রাতে তার কাছ থেকে পিস্তলটি গুলিসহ উদ্ধার করা হয়।

তদন্ত সংশিষ্টরা বলেছেন, গত ৩০ মার্চ ঘটনাস্থল থেকে ৭.৬৫ বোরের বিদেশি পিস্তলের গুলির খোসা পাওয়া যায়।

মেহেদী নগরীর বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন জোড়া খুনের ঘটনায় করা মামলার এজাহারে উল্লেখ করা তিন নম্বর আসামি। জোড়া খুনের পর আত্মগোপনে চলে যায়।

নোয়াখালীর হাতিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায়।

পুলিশ জানায়, জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- মো. মানিক, মোহাম্মদ বেলাল, সজীব এতেশাম রাফাত নিরব ও হাসান। আরেক আসামি ছোট সাজ্জাদ কারাগারে। এ মামলায় তাকে আগেই গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় নিহত বখতেয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল বাকলিয়া থানায় মামলা করেন। এতে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ ৭ জনকে আসামি করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দীন কালবেলাকে বলেন, জোড়া খুনের ঘটনার পর হাসান চট্টগ্রাম থেকে আত্মগোপনে চলে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X