চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পুরোনো ছবি
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পুরোনো ছবি

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে বিস্ফোরক মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সোমবার (১৬ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ২২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার তদন্তে আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে জেল গেটে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ২২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

কোতোয়ালি থানার জিআরও উপপরিদর্শক টিপু কালবেলাকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময়কে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শুনানি শেষে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এদিন চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন চিন্ময় দাস।

গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ৬টি মামলায় গ্রেপ্তার হন ৫১ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ২১ জন গ্রেপ্তার রয়েছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X