চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণাধর্মী শিক্ষায় বিনিয়োগ জিপিএইচ ইস্পাতের

সীতাকুণ্ডে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

শুধু শিল্প উৎপাদনেই নয়, গবেষণাধর্মী ও গুণগত শিক্ষাব্যবস্থায়ও বিনিয়োগ করার কথা জানিয়েছে জিপিএইচ ইস্পাত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরার জিপিএইচ ইস্পাত প্ল্যান্টে আয়োজিত ‘জিপিএইচ শাইনিং স্টারস রিকগ্নিশন-২০২৫’ অনুষ্ঠানে এ কথা জানান জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

শনিবার (২৭ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ভূমিকম্প প্রতিরোধী ও উচ্চ শক্তিসম্পন্ন ৬০০ গ্রেড ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে জিপিএইচ ইস্পাত শুধু শিল্প উৎপাদনেই নয়, গবেষণাধর্মী ও গুণগত শিক্ষাব্যবস্থায়ও বিনিয়োগ করছে।

তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও সামগ্রিক জীবনচর্চায় নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে সীতাকুণ্ডের মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে জিপিএইচ ইস্পাত সার্বিক সহযোগিতা প্রদান করবে।

এ সময় অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মো. নাছির উদ্দিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বগাচতর নূরীয়া গনিউল উলুম ফাজিল মাদ্রাসার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের রাজীব সাহা এবং মাদ্রাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়া (ফাজিল)-এর শিক্ষক আবু বকর।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রীতি রানী শীল এবং মাদ্রাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়া (ফাজিল)-এর সানজিদুল ইসলাম তানিশা।

অনুষ্ঠানে জিপিএইচ-এর ফিউচার লিডার সায়হাম সাদিক পিয়াল কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে সার্টিফিকেট, প্রাইজবন্ড ও গিফট বক্স তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X