চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৫২ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে দেখতে হাসপাতালে জামায়াতের প্রার্থী

গুলিবিদ্ধ বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা। ছবি : কালবেলা
গুলিবিদ্ধ বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা। ছবি : কালবেলা

চট্টগ্রামের হামজারবাগে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে দেখতে হাসপাতালে গিয়েছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য।

বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে তিনি এরশাদ উল্লাহকে দেখতে যান। এ সময় তার সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আরও অনেককে দেখা যায়।

এদিকে নির্বাচনী গণসংযোগে গুলি ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

আজ এক বিবৃতিতে তিনি এই নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, সরওয়ার হোসেন বাবলা একজন সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তাকে লক্ষ্য করেই প্রতিপক্ষ দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় সেখানে উপস্থিত নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

অধ্যক্ষ নুরুল আমিন নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত বিএনপি নেতা এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। প্রকাশ্যে গুলি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

তিনি সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানান—অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X