চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল মেশানো খাদ্যপণ্য বিক্রি, অতঃপর...

চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামে খাদ্যপণ্যে কেমিক্যাল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রির অভিযোগ উঠেছে। এতে ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এছাড়া অংশ নেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, অভিযান চলাকালে খুলশী থানার ওয়্যারলেস এলাকায় অবস্থিত নিউ শাহি বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন উপকরণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ১১ নভেম্বর একই বেকারিতে অভিযান চালানোর সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। একই এলাকায় ফুলকলি মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রি এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ক্যাফে আল মক্কা হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশ ও অননুমোদিত প্রক্রিয়ায় খাবার প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা, জাহাঙ্গীর ফুডসকে বাসি মিষ্টি সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা, নূর সুইটসকে পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের কারণে ৭ হাজার টাকা এবং বনফুল মিষ্টান্ন ভাণ্ডারকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X